• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ভারতের নিংস্র ঘটনায় চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনার কার্যালয়ে হামলা-ভাংচূরে্য তান্ডব লীলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেনো এর প্রতিবাদ-বিক্ষোভের অংশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার সরকারি ভাবে পর্যাপ্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আর এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবহিত ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় ও নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে চট্টগ্রাম মহানগরীর খুলশীস্থ ভারতের সহকারী হাইকমিশন ও নগরীর ২ নং গেইট এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ। এ সব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও গ্রহণ করেছে সিএমপি।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেয়া হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টার এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয় বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না।
তবে, আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টার কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার বিকেলে থেকে নিরাপত্তা ব্যবস্থা আর ও জোরদার করা হয়েছে। সহকারী হাইকমিশনার ও ভিসা সেন্টারের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।
আর এ সব কারণে চট্টগ্রামের বিভিন্ন লোকজন বিরুপ মন্তব্য ছুড়ে মেরে বলছেন, ভারতে যেখানে আমাদের দেশের হাই কমিশনে ঘটনা ঘটিয়েছে তারা এবং আমাদের দেশীয় জাতীয় পতাকায় আগুন দিয়ে আমাদের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর আঘাত করেছে যারা তাদের জন্য এতো কিছু করার প্রশ্নই উঠে না।
অপরদিকে অন্যান্যরা বলছেন- একটি দেশের যে কোনো কিছু আরেক দেশে থাকলে তির নিরাপত্তা বিধান করা সেই দেশের-ই দায়িত্ব। যাহা কুটনৈতিক এর আওতায় পড়ে।
তবে, ভারতীয়রা যেটা করেছে তা বিশ্বের কারো কাছে গ্রহনযোগ্য নয়। এমন কি, ভারতীয় হাই কমিশনার ও বলেছেন- ওই ঘটনা গ্রহনযোগ্য নয় এবং তা নিন্দনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category