• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ভালুকায় যানজট নিরসনে অভিযান।

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকা বাসসট্যান্ড এলাকার যৌথ অভিযানে নামে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন।
গত কাল মঙ্গলবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও সড়কে যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযানের সময় বাসস্ট্যন্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহন পার্কিং নিষেধ, সড়কের প্রবেশদ্বারে যানবাহন রেখে যাত্রী উঠানো বন্ধ ও সড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category