• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ইসলামী ব্যাংকের ‘অবৈধ’ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধানহাটি এলাকায় ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সামনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সকাল থেকেই ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন সচেতন গ্রাহকবৃন্দ। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহক স্বার্থ রক্ষায় এই প্রতীকী কলম বিরতি অপরিহার্য হয়ে পড়েছে। তাদের প্রধান দাবিগুলো হলো, ব্যাংকের বর্তমান ‘অবৈধ’ চেয়ারম্যানকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া,সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ,এস আলম গ্রুপ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ব্যাংক থেকে সম্পূর্ণরুপে বয়কট করা এবং সম্প্রতি গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও বিচার নিশ্চিত করা।
সচেতন গ্রাহক ফোরামের এই আহ্বানে সাড়া দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের দাপ্তরিক কাজ ও লেনদেন থেকে বিরত থাকেন। এর ফলে এই দুই ঘণ্টা ব্যাংকিং কার্যক্রমে সম্পূর্ণ স্থবিরতা নেমে আসে।
সরেজমিনে দেখা গেছে, ব্যাংকের গেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ গ্রাহকরাও তাতে সংহতি প্রকাশ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’ নির্ধারিত কর্মসূচি শেষে দুপুর ১২টার পর পুনরায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। মাহবুবুজ্জামান সেতু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category