• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে সবজি চাষ

দিনকাল বিডি / ৩২১ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে পতিত জমিতে সবজি চাষে সফলতা দেখালেন স্বাস্থ্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরের উল্লেখযোগ্য জমি অনাবাদী হয়ে ছিলো। সম্প্রতি সময়ে হাসপাতাল চত্তরে ওইসব অনাবাদী পতিত জমিতে সিম, ফুলকপি, চালকুমড়া, ব্রকলি, টমেটো, লাল শাক, পালং শাক ,সবুজ শাক, কলমি শাকসহ বিভিন্ন শাক সবজি চাষের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট চিকিৎসক। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে সবজি চাষের ফলে সেখানে গড়ে উঠেছে সবুজ বেষ্টনী। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যরাও সবজি চাষের সবুজ বেষ্টনী দেখে মুগ্ধ হয়ে বাড়ী ফিরছে। ৭ ডিসেম্বর বুধবার সকালে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গোপালপুর গ্রামের জেবুন নাহার বলেন কয়েক মাস আগেও যেখানে বন জঙ্গলে পরিপূর্ণ ছিলো। সেখানে সবজি চাষ দেখে মুগ্ধ হলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে সরকারি প্রতিষ্ঠান সমূহের পতিত জমিতে চাষাবাদ এর নির্দেশনা অনুযায়ী তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরের অনাবাদী জমিতে সবজি চাষের উদ্যোগ নেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category