• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে মাদারগঞ্জ মডেল থানা। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে, জামালপুরবাসীকে দুর্নীতি মুক্ত অফিস উপহার দিতে বদ্ধপরিকর থাকবো। মাদক মুক্ত সমাজ গঠনের দৃঢপ্রত্যয় ব্যাক্ত করেন ও ৬০ দিনের কর্মসূচিতে ৮টি বিষয় নিয়ে কাজ করার কথা জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার, ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম বাদাশা তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্জুরুল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ১নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম ।

মতবিনিময় সভায় স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category