• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মাদারগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মৎস্য অফিসারের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরাধীন দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে রবিবার ২০ আগস্ট বাহাদুরাবাদ নৌথানার অফিসার ইনচার্জ ফজলুল হক মল্লিকসহ ০৭ নৌ পুলিশসদস্য এবং মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যমুনা নদীর ‘খ’ অংশে সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন জাল হিসেবে বর্ণনা করা হলেও চায়না দুয়ারী মূলত মাছ ধরার এক ধরণের ফাঁদ। একে চায়না জাল, ম্যাজিক জাল এবং ঢলুক জাল নামেও ডাকা হয়। এই জালের বুননে একটি গিঁঠ থেকে আরেকটি গিঁঠের দূরত্ব যা মেস সাইজ নামে পরিচিত খুব কম অর্থ্যাৎ ৪.৫ সে.মি কম। জালের ‘মেস-সাইজ’ এর চেয়ে কম হলে, সেটি দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। এটি নদীর একেবারে তলদেশ পর্যন্ত যায় এবং তলদেশের মাটির সাথে মিশে থাকে।ফলে কোন মাছ একবার জালে ঢুকলে আর বের হতে পারে না।আর এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিমসহ ও অন্যান্য মৎস্য উঠে আসে। চায়না দুয়ারী ছোট ফাঁসবিশিষ্ট, যা কপাটের মত কাজ করে। এতে মাছসহ যেকোন জলজ প্রাণী একবার ঢুকে পড়লে জালের মুখ বন্ধ হয়ে যায়। যেহেতু এই জালে একবার ধরা পড়লে আর বের হতে পারে না, তাই অনেক বিপন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারা পড়ে। সেগুলো আর ওইসব প্রাণীর বংশ বৃদ্ধিতে কোন ভূমিকা রাখতে পারে না। এই কারণে জলজ জীববৈচিত্র্য নষ্ট হবার আশঙ্কা রয়েছে। তাই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category