• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় অবৈধভাবে পুকুরের মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অবৈধভাবে পুকুরের মাটি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (দুপুরে) নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় অবৈধভাবে পুকুরের মাটি খননের অপরাধে গাইহানা গ্রামের মজিবর রহমানের ছেলে মামুনুর রশিদকে ৫০ হাজার টাকা এবং কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের ইশার আলীর ছেলে বাসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে মামুনুর রশিদকে ৫০ হাজার টাকা এবং ২০১৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় বাসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,“অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category