• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত খায়রুল ইসলাম ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তার সঙ্গে আটক হওয়া নারী ফরিদা বেগমের (৩০) স্বামী জামাল হোসেন চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয়রা জানান, স্বামী বাইরে থাকার সুযোগে ফরিদা বেগমের সঙ্গে খায়রুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অনেকদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। শনিবার রাতে সন্দেহ হলে প্রতিবেশীরা ফরিদার শয়নকক্ষ ঘেরাও করে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দুজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category