• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় ইলেকট্রিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ইলেকট্রিক ও প্্িরন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ইলিয়াস খান এর সঞ্চলনায় ও আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম,রেজাউল ইসলাম ও কাজী কামাল হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহবুব হাসান মিঠু, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন এবং ওলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।
প্রধান অতিথি খন্দকার আব্দুর রাকিব বলেন, “সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অপরিহার্য।” তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মান্দা ও নওগাঁর সমন্বিত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভা শেষে সাংবাদিকদের মধ্যে ডায়েরি বিতরণ ও ডিনারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category