• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় উপজেলা প্রশাসন আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ‘খেলাধূলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর মান্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উপজেলা প্রশাসন (আন্তঃক্লাব) ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মান্দা উপজেলার ৮টি ক্লাবের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং বড়পই জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আগামীকাল শুক্রবারের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও যাবতীয় অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যেই এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইনাল খেলা উপভোগ করতে সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category