• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় ফসলের ফলন নির্ধারণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ফসলের ফলন নির্ধারণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম বিলের মাঠে এই কার্যক্রমের আয়োজন করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
নমুনা কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাইমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কৃষি কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে শস্যের প্রকৃত ফলন নির্ধারণ ও কৃষি উৎপাদনের সঠিক তথ্য সংগ্রহের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকায় কী পরিমাণ ফসল উৎপাদিত হয়েছে, তার একটি বাস্তবসম্মত পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফসলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। নমুনা শস্য কর্তনের প্রাপ্ত ফলাফল থেকে আগামী দিনের খাদ্য চাহিদা ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণে সুবিধা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category