• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় বাজার নিরাপত্তায় প্রহরীদের বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাজারভিত্তিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তা প্রহরীদের মধ্যে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সরবরাহ করা তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি প্রদান করা হয়। বাজারের নামসংবলিত এসব পোশাক রাতে দূর থেকেও প্রহরীদের অবস্থান শনাক্তে সহায়ক হবে বলে জানায় প্রশাসন।
অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “বাজারে নিরাপত্তা রক্ষায় আপনারা যে আন্তরিকতা ও নিষ্ঠা দেখাচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে। নতুন পোশাক ও সরঞ্জাম ব্যবহারের ফলে আপনাদের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।”
সরঞ্জাম পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিরাপত্তা প্রহরীরা। তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category