• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় বিএনপির নির্বাচনী জনসভা, ডা. টিপুর পক্ষে ঐক্যের আহ্বান

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
শনিবার বিকেলে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সভায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান সোহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category