• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় যৌন হয়রানি প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর কমিটি গঠনের লক্ষে মতবিনিময়সভা

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর কমিটি গঠনের নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণে নওগাঁর মান্দা উপজেলায় শুরু হয়েছে মতবিনিময় কর্মসূচি।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং রেবা আখতার আলিম মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার হলে নির্ভয়ে সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ জানাতে পারে, সে বিষয়ে শিক্ষকরা সহায়ক ভূমিকা পালন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুল বেগম, রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুরসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে গঠিত কমিটিগুলোকে নিয়মিত বৈঠক করা, অভিযোগ যাচাই-বাছাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান ও আত্মরক্ষার কৌশল শেখানো প্রয়োজন বলে তারা মত দেন।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, মান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা হবে এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category