• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় ‘সেবাই ধর্ম’-এর উদ্যোগে প্রান্তিক আদিবাসী ও খ্রিস্টান পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা, ভারশো, নুরুল্যাবাদ ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান ‘সেবাই ধর্ম’-এর উদ্যোগে রোববার সকালে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উদ্যোক্তা রতন ফণী ছাড়াও স্থানীয় সমাজসেবক বাসুদেব বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন বিল্টু ফণী, অনিক শিং, দীপা ও অংকিতা।
উদ্যোক্তা রতন ফণী বলেন, “শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই এসেছে। সামর্থবানরা এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
তিনি আরও জানান, সবার সহযোগিতা পেলে শীতকালে আরও একটি অনুরূপ কর্মসূচি নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category