• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময়

দিনকাল বিডি / ৪৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজ ও ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এর আগে, রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেন এম এ মতীন।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল,এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু, সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ ।

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category