• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৪ টি ইউনিয়নের সর্বমোট ৩১ হাজার ২৯৫ জন অসহায় ও হৃতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ নং ভারশোঁ ইউনিয়নে ৩ হাজার ৪১৪ জন , ২নং ভালাইন ইউনিয়নে ২ হাজার ১৪৬ জন, ৩ নং পরানপুর ইউনিয়নে ২ হাজার ২৪৭ জন,৪ নং মান্দা সদর ইউনিয়নে ২ হাজার ১৬৫ জন,৫ নং গণেশপুর ইউনিয়নে ২ হাজার ১৮৮জন,৬ নং মৈনম ইউনিয়নে ১ হাজার ৯০৭ জন,৭ নং প্রসাদপুর ইউনিয়নে ২ হাজার ৬জন, ৮ নং কুসুম্বা ইউনিয়নে ২ হাজার ৬৯৩ জন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নে ২ হাজার ৫৭৮ জন,১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নে ২ হাজার ২৯৩ জন,১১ নং কালিকাপুর ইউনিয়নে ২ হাজার ১০৪ জন,১২ নং কাঁশোপাড়া ইউনিয়নে ২ হাজার ৪৪ জন,১৩ নং কসব ইউনিয়নে ১ হাজার ৬৫৮ জন এবং ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নে ১ হাজার ৮৫২ জন অসহায় ও হৃতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের হৃতদরিদ্রদের মাঝে এসব চাল বিতরণ হয়। এর আগে গত বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে এসব চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন,৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম এ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় উক্ত ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউপি সচিব,হিসাব সহকারী, সকল ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এব্যাপারে ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রত্যেক সুবিধাভোগীদের ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এবারের এই ঈদে আমার ইউনিয়নের সর্ব মোট ৩ হাজার ৪ শত ১৪ জন ভিজিএফের চাল পাচ্ছে। এছাড়াও আমার ব্যক্তি উদ্যোগে তালিকার বাহিরের কিছু গরিব অসহায় পরিবারকে চাল ও টাকা দিচ্ছি।
মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ উপজেলার মোট ১৪ টি ইউনিয়নে ৩১ হাজার ২৯৫ জন অসহায় ও হৃতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category