• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় ঋণ পরিশোধ করায় ২ ব্যাবসায়ীকে সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি / ২৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেড এর পাওনা ঋণ পরিশোধ করায় ২ ব্যাবসায়ীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার টিএন্ডটির সামনে সমিতি’র প্রধান কার্যালয়ে তাদের দু’জনকে সংবর্ধনা জানানো হয়।

এর আগে গত ২৩ মে টুকু ফুড কর্ণারের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আল মারুফ (বাবু) ও মিলন টেইলার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ( রুবেল ) এর মধ্যে দোকান ঘর নিয়ে দ্বন্দ্ব হয়। ফলে ঘটনাটি মান্দা পুলিশ স্টেশন পর্যন্ত গড়ায়। পাশাপাশি উভয় পক্ষ বিষয়টি মিমাংসার জন্য বণিক সমিতি বরাবর লিখিত আবেদন করেন।

তাদের আবেদনের প্রেক্ষিতে গত ৩১ মে বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিষয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাধান হয়। এসময় উপস্থিত ছিলেন,সমিতি’র সভাপতি মুহঃ আখতারুজ্জামান আল মনসুর,সম্পাদক আব্দুল মালেক দেওয়ান, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য মোজাহার আলী মোল্লা,আব্দুর রশিদ,মোজাদ্দীদ আল মামুন,আলতাফ হোসেন দেওয়ান, এসএম মাহমুদুল হক,মমতাজ হোসেন এবং রকিবুল ইসলাম প্রমূখ।

এ ব্যাপারে সমিতি’র সাধারন সম্পাদক আব্দুল মালেক দেওয়ান বলেন, গত ১ জুন থেকে খেলাপী ঋণ আদায় প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেড এর সকল ঋণ গ্রহিতা ব্যাবসায়ীকে যথাসময়ে ঋণ পরিশোধের জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category