• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মান্দায় জনতা ব্যাংক পিএলসি. সতীহাট শাখায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বেলা ১১ টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারের শহীদ মিনার মার্কেটে জনতা ব্যাংক পিএলসি.সতীহাট শাখা,নওগাঁ’র নিচ তলায় এ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি.সতীহাট শাখা’র ব্যবস্থাপক মোঃ মোকলেছার রহমান।

এসময় জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস নওগাঁ’র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক পিএলসি.বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র মহাব্যবস্থাপক অরুন প্রকাশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল),

সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ইট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মকসেদ আলী, জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস নওগাঁ’র উপ-মহাব্যবস্থাপক এনামুল বশির, জনতা ব্যাংক পিএলসি.বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপক মোকতার হোসেন,অগ্রণী ব্যাংক পিএলসি. সতীহাট শাখা’র ব্যবস্থাপক আব্দুল জব্বার এবং চাউল কল মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাবসায়ী উত্তম কুমার সরকার এবং দ্বিজেন্দ্রনাথ মাষ্টার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস নওগাঁ’র সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন ও আতিকুর রহমান, কর্পোরেট শাখা’র সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান,কাজীর মোড় শাখার ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র মন্ডল, মান্দা শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বী,নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক কামন কুমার সরকার,জোতবাজার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান আরিফ,দেলুয়াবাড়ি হাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক,বৈদ্যপুর শাখার ব্যবস্থাপক এ.এন.এম খায়রুজ্জামান প্রমূখ। এছাড়াও জনতা ব্যাংক পিএলসি. নওগাঁ এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তানজিমুল করিম, প্রিন্সিপাল অফিসার ময়নুল ইসলাম, সিনিয়র অফিসার মামুনুর রশিদ, ফজলে রাব্বী ও আতিকুল ইসলাম, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান (বাপ্পী),সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, ব্যাবসায়ী আব্দুস সাত্তার, খগেন্দ্রনাথ এবং জিল্লুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category