• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দিনব্যাপী এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব- নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা),পিকেএসএফ-এর ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম গোলাম আজম এবং প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর প্রমূখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,মান্দা প্রেস কøাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুর রউফ রিপন, সাহেব আলী, রাসেল রানা,জিল্লুর রহমান, পলাশ চন্দ্র এবং মাহবুবুজ্জামান সেতুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য,জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পটি এ উপজেলার মোট ৮টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খড়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। খড়ার প্রকোপ মোকাবেলায় ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা এবং খড়া সহনশীল ফসলের চাষ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা যায় এমন বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category