• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় জামায়াতে’র ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৯ জুন) উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। তিনি বলেন, ‘ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসাইন এবং জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুব বিভাগের সভাপতি আবদুল মালেক, ব্যাংকার রেজাউল করিম, ইঞ্জিনিয়ার তুখরেজুল ইসলাম শামিম, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার আতাউর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি মেহেদী হাসান এবং নওগাঁ পৌরসভা আমির শফিকুল ইসলাম, মান্দা সদর ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং তেঁতুলিয়া ইউ’পি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল প্রমূখ। এসময় জামায়াত মনোনীত বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা শিবির সভাপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category