• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, পতাকা উত্তোলনের স্টিলের পাইপ চুরি হওয়ার ভয়ে সেটি ভেতরে রাখা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সরেজমিনে ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে জাতীয় পতাকা ওড়ানোর কোনো চিহ্ন নেই। সরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও এই কেন্দ্রে তা মানা হচ্ছে না।
কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট মোস্তাক আহম্মেদ জানান, নিয়মিত নয় বরং কেবল জাতীয় দিবসগুলোতেই এই কেন্দ্রে পতাকা উত্তোলন করা হয়।
পরিবার কল্যাণ পরিদর্শিকা রিনা আফরোজ মোবাইল ফোনে জানান, বর্তমানে তিনি ছুটিতে আছেন। তবে পতাকা উত্তোলন না করার বিষয়ে তিনি বলেন, “প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নেই। এর আগে পতাকা উত্তোলনের পাইপ চুরি হয়ে গিয়েছিল। তাই চুরির ভয়ে পাইপটি খুলে ভেতরে রাখা হয়েছে।”
সরেজমিন পরিদর্শনে আরও দেখা যায়, গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটিতে ৫টি পদের মধ্যে ৩টিই শূন্য। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), আয়া ও পিয়ন নেই। পরিদর্শিকা ছুটিতে থাকায় একা ফার্মাসিস্ট দিয়েই চলছে কার্যক্রম। তবে দুপুরের দিকে কেন্দ্রে কোনো রোগীর দেখা পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, “জাতীয় পতাকা উত্তোলন না করা এবং কর্তব্যে অবহেলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে। দ্রুত সেখানে নিয়মিত পতাকা উত্তোলনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category