• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মিয়ানমারের বিজিপির বেশ কয়েকজন গুলিবিদ্ধ: ৪জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা বান্দরবান এর তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী (বিজিপি)’র বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।ওই গুলিবিদ্ধ বিজিপি সদস্যদের মধ্যে কয়েকজন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে ইতিমধ্যে সংবাদ পত্রে শিরোনাম হয়।

সূত্র জানায়, পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ওই সব বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপদ হেফাজতে রেখেছে। ওদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জনকে নজরদারির মধ্যে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আনসার ও বিজিবি সদস্যদের সমন্বয়ে তাদেরকে পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে ও সূত্র জানায়। তাদেরকে বর্তমানে হাসপাতালের ২ নং ক্যাজুয়াল্টি ওয়ার্ডের একটি কক্ষে রাখা হয়েছে।

এর আগে তারা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন।
পরে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধরা হলেন- লা নি মং (৩০), কেউ থিন সিং (২৯), কিন মং ঝুঁ (৩৮) ও উও পাউ (৪৮)। সোমবার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিজিপি’র গুলিবিদ্ধ ৪ সদস্যকে দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে সেখানে আসেন বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

এ সময় তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের কারণে তাদের বেশ কিছু আহত বিজিপি সদস্য ও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।

আহতদের মধ্যে গুরুতর: অবস্থায় চার জনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চার বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালের ডাক্তার এবং কর্তৃপক্ষের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষ নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন অবস্থায় ও তারা বিজিবির পাহারায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category