• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মীরসরাই বিএনপি নেতা মনজুর মোরশেদ কনক চট্টগ্রাম কাস্টমস্ধসঢ়, বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন

দিনকাল বিডি ২৪ / ৪৯৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের
মীরসরাই উপজেলার বাসিন্দা, চট্টগ্রামের তরুণ বয়সী সিএন্ডএফ ব্যবসায়ী,
মীরসরাই উপজেলা ছাত্রদল থেকে উঠে আসা বর্তমান বিএনপি নেতা মনজুর
মোরশেদ ভ’ঁইয়া কনক চট্টগ্রাম কাস্টমস্ধসঢ়; এজেন্টস্ধসঢ়; এসোসিয়েশনের
কাস্টমস্ধসঢ়; বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি মীরসরাই
উপজেলার ৯নং সদর ইউনিয়নের সম্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এবং তিনি
চট্টগ্রামস্থ জি,মেক কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান। চট্টগ্রাম কাস্টমস্ধসঢ়;
এজেন্টস্ধসঢ়; এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বিষয়টি নিশ্চিত
করেছেন। এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় কার্যনির্বাহী পরিষদকে
সহযোগিতা প্রদানের লক্ষ্যে গঠিত বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মধ্যে এটি
অন্যতম বলে ও সাংবাদিকদের জানান দেন তিনি। নব মনোনীত মনজুর মোরশেদ
ভ’ঁইয়া কনক এর বিভিন্ন সামজিক কর্মকান্ডে একজন সু’যোগ্য ব্যাক্তি
হিসেবে সবার (প্রায়) কাছে গ্রহণযোগ্যতা থাকার নিরীখে তাকে এমন
গুরুত্বপূর্ন পদ প্রদান করা হয়েছে বলে সূত্র জানায়। তার ওপর অর্পিত এ দায়িত্ব
সম্পর্কিত বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত সম্মতি প্রদান করার জন্য
সংগঠনের পক্ষ থেকে তাকে অনুরোধ জানানো হয়েছে। তবে, নির্ধারিত সময়ে
তার পক্ষ থেকে কোনো কারণে সম্মতি স্বরুপ কোনো কিছু না আসলে কমিটির
সদস্য পদে তার সম্মতি রয়েছে বলে গণ্য করা হবে বলে ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত
করেছে। চট্টগ্রাম কাস্টমস্ধসঢ়; এসোসিয়েশনের নব দায়িত্বপ্রাপ্ত মনজুর মোরশেদ
ভূঁইয়া মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক
সিনিয়র যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সম্মানিত
সদস্য ও সহ-সভাপতি এবং তার নিজ এলাকা ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন
বিএনপি’র সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করারতাবস্থায়
দল এবং দলীয় সাধারণ নেতা-কর্মীদের বিপদাপদে নিজেকে সব (প্রায়) সময়
নিয়োজিত রেখে দলের মধ্যে সবার কাছে ও প্রশংসিত। সামাজিক ভাবে তিনি
মিঠাছড়া কেন্দ্রীীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদস্য,
কাদির বক্স ভূঁঞা বাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং সাঈদ মোহাম্মদ

জামে মসজিদের প্রধান উপদেষ্টা। এছাড়া ও সমাজের বিভিন্ন কর্মের জন্য তার
সু’নাম মানুষের মুখে মুখে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category