• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মোংলায় এলপিজি গ্যাস বহনকারী জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে কর্মচারী নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
এলপিজি বহন করে মোংলায় আসা একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে সহকারী ঈঞ্জিন চালক( গ্রিজার) জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের মিয়া। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category