• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মোংলা বন্দরে দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ড

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
মোংলা বন্দরের পশুর চ্যানেলে শুক্রবার দিবাগত রাতে এ গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় থাকা কাঁকড়া ধরার নৌকায় ৬ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম (১৮) নামে নিখোঁজ এক জেলের সন্ধ্যানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। নিখোঁজ জেলের বাড়ী খুলনার লাউডোব এলাকায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ জাহাজ থেকে ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে লইটার জাহাজ এমভি মিজান বন্দর চ্যানল দিয়ে যশোরের নোয়াপাড়া যাচ্ছিলো। এসময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ কয়লাবহী লাইটার জাহাজটি ধাক্কা দিলে ওই জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে দ্রæত দূঘটনাস্ঘলে ছুটে গিয়ে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এসময় ঢেউয়ের তোড়ে বন্দরের পশুর চ্যানেলে কাঁকড়া ধরা পাঁচজন জেলে নৌকায় থাকা ছিটকে নদীতে পড়ে যায়। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ জেলেকে উদ্ধারে শনিবার ভোর থেকে দুর্ঘটনাস্থলসহ পশুর চ্যানেলে অভিযান শুরু করে। তবে বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিকে উদ্ধারে মোংলা বন্দর কর্তৃক কোস্টগার্ডকে অবহিত করা পর শনিবার ভোর থেকে কোস্টগার্ডের দুইটি টহল বোট উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলের সন্ধ্রান না পাওয়া পর্যন্ত কোস্টগার্ডের দুইটি টহল টিম সার্চ এন্ড রেস্কিউ অভিযান চরিয়ে যাবে। এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, দূর্ঘটনার তার লাইটার জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। তবে বরাদরের পশুর চ্যানেল স্বাভাবিক রয়েছে। নৌযান চলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি হয়নি। #
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category