• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মোল্লাহাটে মৎস্য ঘেরে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী (৪০)’র মৃত দেহ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ উপজেলার চরকান্দি এলাকায় জনৈক সাবু মিয়ার মৎস্য ঘেরের পানিতে ভাসমান অজ্ঞাত ওই নারীর মৃত দেহ উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে সরেজমিনে যান এবং মৃত দেহটি উদ্ধার করেন। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে লাশের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া উপস্থিত অসংখ্য নারী পুরুষের মাধ্যমে চেষ্টা করেও এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। লাশের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। একই সাথে ওই নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ উদ্ঘাটন চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category