• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ম্যালেরিয়া-জন্ডিসে রাবি শিক্ষার্থীর মৃত্যু

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ম্যালেরিয়ায় ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি মারা গেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৫ জুলাই) সকালে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়া গ্রামে।
আইন বিভাগ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন জনি। সেখান তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর জন্ডিসেও আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, আমাদের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হাসান জনি ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার এই অকাল প্রয়াণ সত্যিই ভীষণ বেদনাদায়ক ও কষ্টের। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category