• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের

যতদিন মানবতা থাকবে,ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কখনো সময়ের হাতে পুরনো হয় না। কারণ, তিনি মানুষকে নিয়ে লিখেছেন, মানুষের মন ও সমাজ নিয়ে ভাবনা রেখেছেন। তাই যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন চিরকাল। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস ও নাটক আজও পাঠক-শ্রোতার হৃদয়ে দাগ কাটে। কবিগুরু ছিলেন সত্যিকারের বিশ্বনাগরিক। পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন ঘটিয়ে তিনি বাংলাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে।

‎৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‎রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক ৩দিন ব্যাপী আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

‎নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম ও মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category