• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে উঠা ভাঁট ফুল

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আব্দুল হামিদ মিঞা,বাঘা
বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও মুগ্ধতা ছড়াচ্ছে ভাঁট ফুল। ডালের শীর্ষে পুষ্পদন্ডে ফোটা এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। গ্রামের মেঠো পথের ধারে,পুকুর পাড়ে কিংবা পতিত কোন জমিতে কোনরূপ যতœ ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে ভাঁট। গ্রামবাংলার অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ, ভাঁট, ভাইট, বনজুঁই বা ঘেটু। (বৈজ্ঞানিক নাম- ঈষবৎড়হফবহফৎড়হ ারংপড়ংঁস)। দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে।
বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে। ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশেল আছে। ভাঁট গাছের প্রধান কান্ড সোজাভাবে দন্ডায়মান। লম্বা ২ থেকে ৪ মিটার । পাতা ৪ থেকে ৭ ইঞ্চি লম্বা।

জীবনানন্দ দাশের একটি কবিতায় ভাঁট গাছের প্রসঙ্গ এসেছে,
“ভাঁট আঁশ শ্যাওড়ার বন,বাতাসে কী কথা কয় বুঝি নাকো, বুঝি নাকো চিল কেন কাঁদে,
পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি হায়, এমন বিজন”।

কৃষি সস্প্রসারন অধিদপ্তরের বাঘা উপজেলা অফিসার কৃষিবীদ শফিউল্লাহ সুলতান বলেন, ভাঁট গাছ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে থাকে। হাওড়,খাল-বিল না থাকার কারণে ভাঁট গাছ আগের মতো জন্মায় না। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে মিষ্টি সৌরভ ছড়ানো ভাঁঁট ফুলের চারিদিকে গুনগুন করতো মৌমাছির দল।
যতœ ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে উঠা ভাঁট ফুল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category