• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

যৌন হয়রানির দায়ে রাবি অধ্যাপককে দুই বছরের অব্যাহতি

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে দুই বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ৫২৫ তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন নীতিমালা ধারা ৬ এর ৩-এর ঘ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য বলেন, সোমবার (২৩ অক্টোবর) ৫২৫ তম সিন্ডিকেট সভায় যৌন নিপীড়ন নীতিমালা ধারা ৬ এর ৩-এর ঘ অনুযায়ী মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে প্রশাসনিক কাজে দায়িত্ব পালন, শ্রেণি কক্ষে পাঠদান ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ থেকে দুই বছরের জন্য বিরত থাকতে বলা হয়েছে।
এর আগে, গত মে মাসে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে বিভাগের দুই শিক্ষক উপাচার্য বরাবর যৌন হয়রানির অভিযোগ করেন এবং বিভাগের ৯ শিক্ষক উপাচার্যের কাছে পৃথক আরেকটি অভিযোগ করেন। অভিযোগে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
একই বিষয়ে উপাচার্যকে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়েছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও রাবি শাখা এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
এ বিষয়ে অধ্যাপক এনামুল হক বলেন, আমি এখনো জানি না। লিখিত কোনকিছু হাতে না পেলে তো কোন মন্তব্য করতে পারছি না। অফিসে বসে পনেরো জনের মিটিংয়ে কথা কাটাকাটি যদি যৌন হয়রানি হয়ে থাকে তাহলে আমাকেও স্টেপ নিতে হবে।
জানতে চাইলে রাবি উপ-উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই মুহুর্তে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না। তবে যে সিদ্ধান্ত হয়েছে তা প্রক্রিয়া অনুযায়ী খুব দ্রæত সময়ের মধ্যে লিখিত আকারে পৌঁছে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category