• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাকাব নওগাঁ জোনের ৩০ টি শাখায় ঋণ আদায় ক্যাম্পে ২০ কোটি টাকা আদায়

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনে চার দিনব্যাপী বিশেষ ঋণ আদায় ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এসব ক্যাম্পে মোট ২০ কোটি টাকার মতো ঋণ আদায় হয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা, যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্যাম্পের উদ্বোধন করেন রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) রুহুল আমিন। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাপি ঋণ কমানো ও গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ করতে এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে। একইসঙ্গে গ্রাহকদের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নওগাঁ জেলার মোট ৩০টি শাখায় একযোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে ঋণ গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্প চলাকালে অনেক গ্রাহক তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন এবং নতুন করে ঋণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালনসহ বিভিন্ন খাতের গ্রাহকরা ব্যাংকের সেবা পেয়ে সন্তুষ্টি জানান।
নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক শাহীন আলম ও মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক ফরিদ আহম্মেদসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা জানান, ঋণ পরিশোধে প্রণোদনা, সহজ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে গ্রাহকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে কম সময়ে বেশি ঋণ আদায় করা সম্ভব হয়েছে। অনেক গ্রাহক জানান, ব্যাংকের কর্মকর্তারা তাদের নানা দিকনির্দেশনা ও সহযোগিতা করায় তারা সহজেই ঋণ পরিশোধ করতে পেরেছেন।
রাকাব কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের ক্যাম্প ভবিষ্যতে খেলাপি ঋণ আরও কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নওগাঁ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category