• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে অবশেষে নেমে এসেছে এ বছরের
প্রথম কুয়াশা, যা শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে।
মঙ্গলবার ভোর থেকেই শহর ও এর উপজেলাগুলো ছিল ঘন কুয়াশার চাদরে ছিল মোড়ানো।
এতে প্রকৃতিকে দিয়েছে এক ভিন্ন রূপ।
সকালে ঘুম ভাঙতেই স্থানীয়রা দেখতে পান এক ধূসর চারপাশ। কুয়াশার কারণে
দূরের জিনিস ছিল অস্পষ্ট। আর গাছপালা ও ঘাসের ওপর জমেছিল শিশির বিন্দু।
মাকড়াসার জালে ঝুলে থাকা শিশিরবিন্দুগুলো সূর্যের হালকা আলোয় ঝলমল করছিল
মুক্তোর মতো। সবমিলিয়ে তৈরি করেছিল এক মনোমুগ্ধকর দৃশ্য।
স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া অনুভব
করলাম। এই কুয়াশাময় সকাল যেন বলে দিচ্ছে, শীতকাল আর বেশি দূরে নয়। শীতের
এই আগমনী বার্তা নিয়ে আসায় মানুষের মনে তৈরি হয়েছে এক মিশ্র
অনুভূতি।
একদিকে যেমন উষ্ণতার খোঁজে সবাই প্রস্তুত হচ্ছে, তেমনই অন্যদিকে শীতের
পিঠাপুলি ও উৎসবের আমেজ নিয়ে উচ্ছ্ধসঢ়;বাস দেখা যাচ্ছে।
আজকের এই কুয়াশাময় সকাল রাজশাহীর জনজীবনে নতুন এক সতেজতা নিয়ে
এসেছে। ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করলেও, শীতের
আমেজ এখনও বিদ্যমান। এটি রাজশাহীবাসীর জন্য এক নতুন ঋতুর সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category