• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে ট্রকের ধাক্কায় প্রাণ গেলে ১০বছরের শিশুর

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ নামের এক ১০ বছরের শিশু নিহত হয়েছেন। একই সময় তার মা গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর পৌনে ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাদ, নগরীর পবা উপজেলার ওবায়ের মোড় (ফুদকি পাড়া) এলাকার মোঃ লিয়াকতের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত শিশু সাদ নগরীর লিলি হলের দিক থেকে পবা উপজেলার দিকে মোটরসাইকেল যোগে তার মা-বাবার সাথে যাচ্ছিল। একই সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যায়। এতে শিশু সাদ সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় তার মা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত সাদ ও তার মাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে রাখা আছে এবং শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় থানায় কেউ মামলা বা অভিযোগ দিতে আসেন নি। আসলে মামলা হবে বলেও জানান ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category