• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা নগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।
শনিবার নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা লক্ষীপুর মোড় সংলগ্ন মিন্টু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের কর্মসূচির পাশাপাশি সন্ধ্যার পরে নগরীর সিএন্ডবি মোড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও আসমানী খাতুন আখিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে বক্তারা সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট পরিধান এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category