• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী রিমেল গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে বিপুল
পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ রিমেল ইসলাম (২৯) নামে এক
যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাটাখালী
থানার চৌমহুনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার রিমেল ইসলাম, সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর
পশ্চিমপাড়া এলাকার মোঃ আবু সামার ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায়
মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহনকালে তাকে সংকেত
দিয়ে থামায় পুলিশ। পরে তাকে সন্দেহ হলে রিমেলের শরীর
তল্লাশিকালে তার প্যান্টের পকেটে একটি জিপার ব্যাগে রাখা ১০০
পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত
মোটরসাইকেলটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রিমেল স্বীকার করেছে, সে বিক্রির উদ্দেশ্যে
ইয়াবাগুলো বহন করে নিয়ে যাচ্ছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে কাটাখালী থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ জেলহাজতের মাধ্য জেল হাজতে
প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category