• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে বিপুল
পরিমান কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপসহ মোঃ রহিদুল
ইসলাম ওরফে জুয়েল হক (২৪), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার
করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটায় নগরীর দামকুড়া থানার
আলীমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ
সিরাপ জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪),
সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা এলাকার মৃত
জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান,
শুক্রবার গভীর রাতে নগরীর আলীমগঞ্জ এলাকার জবির মোড়ে অভিযান
চালিয়ে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ-সহ
জুয়েলকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদক পরিবহনের কাজে
ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ১২ মার্চ রাত সাড়ে ১০টায় নগরীর
দামকুড়া থানার হরিপুর জাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে
মোঃ শাহীন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে কর্ণহার থানার হুজুরীপাড়া
ইউনিয়নের ঘিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে
মোঃ দুলাল মোল্লা (৩৯) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং দুলাল মোল্লার
কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার দুলাল মোল্লার বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের
বোয়ালিয়া ও পবা থানায় তিনটি মাদক মামলাসহ মোট চারটি
মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category