• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীতে রথযাত্রা উৎসব শুরু

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীতে পৃথক তিনটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী, নারীনেত্রী শাহীন আকতার রেণী। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শেষ হবে।
মঙ্গলবার বিকাল ৪টায় প্রথমে হনুমান জিউর আখড়া থেকে রথযাত্রা বের করা হয়। রথযাত্রার উদ্বোধন শাহীন আকতার রেণী । এরপর ‘ঐতিহ্যবাহী রথবাড়ী’ থেকে বের করা রথযাত্রা এবং নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন তিনি ।
ইসকনের রথযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যুগযুগ ধরে ভারতবর্ষে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব করে আসছেন ভক্তরা। মাঝে কিছু সময় নানা অপশক্তি এই রকম কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো এবং বাংলাদেশকে একটি সা¤প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। সুখের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশ থেকে ওই সমস্ত মৌলবাদীদের কর্মকাÐ বন্ধ হয়েছে। আজকে তাই আড়ম্বরে আনন্দের সঙ্গে উৎসবটি পালিত হচ্ছে।
রথযাত্রার উদ্বোধনকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ইসকনের শ্রী শ্রী দিগস্বর জৈনঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারী, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, মৃদুল সাহা, সনাতন বিদার্থী সংঘের সমন্বয়ক রনি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category