• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীর শ্রেষ্ঠ বাঘা থানার শ্রেষ্ঠ ওসি আসাদুজ্জামান

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মে/২০২৫ মাসের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল থানার সার্বিক কর্ম-মূল্যায়নে রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে “বাঘা থানা”কে নির্বাচিত করা হয়েছে। সভায় শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে আফম আছাদুজামান ও থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে( ৩য় বারের মতো) এএসআই (নিঃ)/ আব্দুল মালেককে নির্বাচিত করা হয়।
সোমবার (২৩-০৬-২০২৫) পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে শ্রেষ্ঠ বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আব্দুল মালেককে সম্মাননা সনদ এবং অর্থ তুলে দেন পুলিশ সুপার ।
আব্দুল মালেক বলেন ওসি আসাদুজ্জামান একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ অফিসার। তার নের্তৃত্বেই শুধু অপরাধ দমনই নয়, জনবান্ধব পুলিশিং কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকা রাখছেন বলেই জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাঘা থানা নির্বাচিত হয়েছে।
‘টিম বাঘা’র সকল অফিসার ও ফোর্সের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি আফম আছাদুজ্জামান বলেন,পুলিশের পেশাগত উন্নতির এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতেও বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করছি। তিনি বলেন একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন তার কাজের মূল্যায়ন হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এমন সম্মাননা আমার একার নয়, পুরো বাঘা থানা পুলিশের। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category