• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীর সীমান্তে বিপুল ভারতীয় মদ, এসকফ সিরাপ ও ট্যাবলেট জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্তবর্তী
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ,
এসকফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব অভিযান
পরিচালনা করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক
কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনে
বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা
হয়। বিকেল আনুমানিক ৪টার দিকে আলাইপুর বিওপি’র একটি
আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর ৫ নম্বর বাঁধ এলাকায়
অভিযান চালায়। কাঁশবনের ভেতরে লুকিয়ে রাখা একটি ব্যাগ
তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত
সিরাপ বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল
কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
এ সময় রাত ৯টার দিকে চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা দামকুড়া
থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে
৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
পরে রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপি’র আরেকটি দল
মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবনে একটি
ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে সোনাইকান্দি বিওপি’র টহল দল
দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ
সিরাপ জব্দ করে। এ সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া
হয়েছে।
বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত
অন্যান্য মাদকদ্রব্য কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায়
প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category