• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলা পরিষদের
প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট এরশাদ
আলী ঈশা।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে
দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও নির্বাহী কর্মকর্তা
মো. কাওছার হাবিব। এ সময় জেলা পরিষদের প্রধান সহকারী এস.
এম. আল. মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-
সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন এবং
সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো.
আলেফ আলীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত
ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন
অর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি
ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ
সুইটসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা
উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা বিএনপির চেয়ারম্যান ও
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে
ধন্যবাদ জানান। তিনি বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন-
সংগ্রামে অংশগ্রহণ বিবেচনা করেই তাকে এই দায়িত্ব দেওয়া
হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার
সঙ্গে পালন করব। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ এবং
সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা
করছি।
নবনিযুক্ত প্রশাসক জানান, তিনি পর্যায়ক্রমে ধর্মীয়
প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবেন। পাশাপাশি

জেলা পরিষদের আওতাধীন অন্যান্য উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে
পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও
দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category