• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে দেশীয়
অস্ত্রসহ মোঃ আল-আমিন (২০) নামে এক যুবককে গ্রেফতার
করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেলপুকুর
থানা এলাকায় দক্ষিণ জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতার আল-আমিন ওই এলাকার মো. তেসান আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর
রহমান, পিপিএম।
তিান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে
জানা যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন তার বাড়িতে
অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আল-আমিনের
বাড়িতে অভিযান চালিয়ে ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের
একটি রামদা জব্দ-করা সহ তাকে গ্রেফতার করেন বেলপুকুর থানার
এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আল-আমিন
নিজ এলাকায় চিহ্নিত মাদক কারবারী। সে মাঝে মাঝে ওই অস্ত্র
প্রদর্শন করে লোকজনকে ভয়ভীতি দেখাতো।
এ ব্যপারে গ্রেফতার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র
আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে
প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category