• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাাজশাহীর ভাড়ালীপাড়া মোড় এলাকায় বাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে
সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি
নেতা মো. হারুন-অর রশিদ হারান।
রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার
সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
সম্প্রতি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মোঃ মামুন
ও তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এবং
স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি
দখলের অভিযোগ এনেছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,
ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
হারান বলেন, যে বাড়ি ও জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার
সঙ্গে তিনি বা তার সহযোগীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ
অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে তিনি জেনেছেন, বাড়িটি নিয়ে
পূর্বে একটি বিরোধ ছিল এবং বর্তমানে সেখানে পুলিশ
সদস্য আবির নামে একজন ব্যক্তি বসবাস করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১০ জুন মোঃ মামুন তার
সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ
নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক ও
সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের
মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন
তিনি।
এ সময় তিনি মামুন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায়
আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১১ জুন একই স্থানে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে মোঃ মামুন ও তার স্ত্রী বিএনপির কয়েকজন নেতার
বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে
উভয় পক্ষের বক্তব্য সামনে আসায় এলাকায় আলোচনা সৃষ্টি
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category