• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। শনিবার নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসব পালিত হয়।
উৎসবে সভাপতিত্ব করেন চাকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি।
অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতিগোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এ উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচতে থাকেন। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।
পূরুষ ও নারীরা দুটি আলাদা সারি করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ-গান ও সুরের মূর্ছনায় উৎসব-আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category