• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।
বুধবার আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার না দেখিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে আদালতে চালান দেওয়া হয়েছিল। পরে ওই আসামি সেদিনই জামিন পেয়ে যান।
বিক্ষুব্ধ জনতা এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই অসামিকে দ্রæত গ্রেফতারের দাবি জানান তারা। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেফতারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া মডেল থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হয়।
এ ব্যপারে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন বলেন, প্রশাসনিক কারণে বোয়ালিয়া মডের থানার ওসিকে বদলি করা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category