• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর মতিহার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়
ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

(বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অভিযান
পরিচালনা করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ
তালাইমারী বিওপি’র একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,
নগরীর মতিহার থানার বাজে কাজলা ফুলতলা ঘাট এলাকার পদ্মা নদীর
চর দিয়ে ভারতীয় মালামাল পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে
বিজিবির একটি দল পদ্মার চরের ঝাউবনের ভেতরে অবস্থান নেয়। পরে
রাত পৌনে ৯টার দিকে চোরাকারবারীরা মালামাল নিয়ে অগ্রসর
হলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে
যায়।
ওই সময় পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার
পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১ হাজার পিস ইলেকট্রিক
বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ জব্দ করা হয়।
জব্দকৃত ইলেকট্রিক মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া
হয়েছে বলেও জানায় বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category