• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরের ভূয়া নিকাহ্ধসঢ়; রেজিস্ট্রার মোজাফ্ধসঢ়;ফরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ রানীনগরের কাশিমপুর ইউনিয়নের ভূয়া
নিকাহ্ধসঢ়; রেজিস্ট্রার মোজাফ্ধসঢ়;ফরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাজী
মোঃ বেলাল হোসাইন। সোববার সকাল ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে
লিখিত বক্তব্যে কাজী বেলাল দাবি করেন আমি উক্ত ইউনিয়নের প্রকৃত নিকাহ্ধসঢ়;
রেজিস্ট্রার তিনি তার লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন আমি গত
০৬/০৯/২০১১ইং তারিখে বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রনালয় কর্তৃক বিচার শাখা-৭ হইতে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ধসঢ়;
রেজিস্ট্রির হিসেবে নিয়োগ প্রাপ্ত হই। এর পর থেকে উক্ত ইউনিয়নে নিষ্ঠার
সাথে আমি দায়িত্ব পালন করছি। উক্ত ইউনিয়নের এক সময়ের সাবেক নিকাহ্ধসঢ়;
রেজিস্ট্রার কাজী মোজাফ্ধসঢ়;ফর হোসেনকে গত ২০/০২/২০১১ইং তারিখে অবৈধ
কার্যক্রম প্রমাণিত হওয়ার কারণে তার নিকাহ্ধসঢ়; রেজিস্ট্রার লাইসেন্স বাতিল হয়।
পরে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে পর পর দুইবার রিট মামলা দায়ের করেন।
যাহার মামলা নং ৭৬৯/২০১১ইং এবং মামলা নং ১০২৩৯/২০১১ইং। কিন্তু গত
২২/০৬/২০২১ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের ২০ নং কোর্টে
বিচারপতি জনাবা নাইমা হায়দার চৌধুরী এবং বিচারপতি জনাব মোঃ
খায়রুল আলম উক্ত মামলা দুটি খারিজ করে দেন। পরবর্তীতে ৩১/০১/২০২২ইং
তারিখে উক্ত মামলা মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগে আপিল দায়ের
করেন। সেখানেও আপিল ১২/০৫/২০২৪ইং তারিখে খারিজ হয়ে যায়। কিন্তু সে তার
লাইসেন্স বাতিল হওয়ার আদেশ ও চিঠি অনুযায়ী তিনি তার যাবতীয় রেজিস্ট্রার ও
নথিপত্র অফিসে জমা দেওয়ার জন্য আইনগত নির্দেশনা থাকলেও তিনি তাহার
নিকট থাকা ভলিউম রেজিস্ট্রার ও অন্যান্য নথিপত্র জমা দেন নাই। এর পর থেকে
সরকারি ভাবে তার নামে কোনো ভলিয়াম ও নথিপত্র ইস্যু করা হয় নাই সে
চতুরতার সাথে বাজারের ভূয়া ভলিউম ক্রয় করে বিবাহ এবং তালাক সংক্রান্ত
কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা আইনগত দন্ডনিয় অপরাধ। মহামান্য হাইকোর্ট
বিভাগের মামলা খারিজ হওয়ার পর জেলা রেজিষ্টার নওগাঁ এর কার্যালয় হতে গত
১৮/১০/২০২২ইং তারিখে যাহার স্মারক নাম্বার ৫৫৭ মুলে কাজী মোঃ মোজাফ্ধসঢ়;ফর
হোসেনের নিকটে থাকা যাবতীয় রেজিস্ট্রার ও নথি পত্র আমার নিকট জমা দেওয়ার
নির্দেশ প্রদান করেন। কিন্তু তিনি কোনা নির্দেশনায় তোয়াক্কা না করে
প্রভাব খাটিয়ে ভূয়া বিবাহ তালাক রেজিট্রি করিয়া আসতেছে। এমনকি এই
ধরনের অপকর্মের প্রতিবাদ করায় সে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার বসত
বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভ্যাংচুর ও লুটপাট করে । এই বিষয়ে তৎকালিন
সময়ে আমি থানায় অভিযোগ করলেও অদ্যবদি তার বিরুদ্ধে আইনগত কোনে
ব্যবস্থা গ্রহন করা হয় নাই ফলে সে আরো বেপরোয়া হয়ে নানান ধরনের অপকর্ম
চালিয়ে যাচ্ছে এবং বার বার সে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। যার
কারনে চরম নিরাপত্তা হীনতায় আমি আছি। এই ধরনের অপকর্মের কারণে আমার
নির্ধারিত এলাকার সাধারণ জনগণ বিবাহ ও তালাক সংক্রান্ত কাজে প্রতারণার
শিকারসহ রাষ্ট তার রাজস্ব হারাচ্ছে । এমতাবস্থায় ভূয়া কাজী মোঃ মোজাফ্ধসঢ়;ফর
হোসেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সচিব
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়সহ বিভাগীয় কমিশনার রাজশাহী, রেঞ্জ
ডিআইজি রাজশাহী, জেলা প্রশাসক নওগাঁ, পুলিশ সুপার নওগাঁ, জেলা
রেজিস্ট্রার নওগাঁ ও উপজেলা নির্বাহী অফিসার রাণীনগর বরাবরে গত

৩০/০৮/২০২৬ইং তারিখে এই ভূয়া কাজীর কার্যক্রম বন্ধ সহ তার বিরুদ্ধে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার গ্রহণের জন্য লিখিত অভিযোগ করি। অদ্যবধি
সে বীরদর্পে বিবাহ ও তালাক সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভূয়া কাজী
মোজাফ্ধসঢ়;ফর এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এই
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানাচ্ছি। এই সময়
তার সাথে ছিলেন ছোট ভাই মোঃ জালাল আহমেদ ছেলে ইমামুল মুত্তাকিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category