• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

‎রাণীনগরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে হেল্পিং পেজ অন ই-মনিটরিং ফেসবুক পেজ ও আবাদপুকুর ক্লাস্টারের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আবাদপুকুর ক্লাস্টারের আওতায় ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৩০জন শিক্ষার্থীকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আবু রায়হান। ছাতারদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। অন্যদের মধ্যে নওগাঁ জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব,রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী,রাণীনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ও জয়ন্ত কুমার সরকার উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতা করেন জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ আবাদপুকুর ক্লাস্টারের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category