• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচির আয়োজন করে। বুধবার এক বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ রানা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক নূর হোদা প্রমূখ। এছাড়াও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রসহ উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও অনুষ্ঠানে অংশ গ্রহন করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category