• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে ঈদ পুর্ণমিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঈদ পুর্ণমিলনী ও ২০২০, ২১ এবং ২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মালশন গিরিগ্রম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শ্রী রঞ্জন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ শেখ (বাবু)। বিশেষ অতিথি ছিলেন,বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ শেখ, বিলকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, রাতোয়াল রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সাবেক ৫ জন শিক্ষকদের সম্মাননা স্বারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category